বাংলাদেশের বাজারে টেকনো স্পার্ক গো ওয়ান

১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১০:০৯  

উদ্ভাবনী প্রযুক্তিতে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এলো এর নতুন ডিভাইস টেকনো স্পার্ক গো ওয়ান। ফোনটি দেশব্যাপী স্টার ট্রেইল ব্ল্যাক, গ্লিটারি হোয়াইট (সাদা) এবং ম্যাজিক স্ক্রিন গ্রিন (সবুজ) এই তিনটি রঙ এবং দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। মূল্য শুরু মাত্র ১০ হাজার ৯৯৯ টাকা থেকে।

তবে দারাজ থেকে কিনলে ক্রেতারা পাবেন বিশেষ অফার। শুধুমাত্র দারাজ থেকে টেকনো ব্যবহারকারীরা ৬৪জিবি স্টোরেজ ও ৪জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি মাত্র ১০ হাজার ৭৯৯ টাকা এবং ১২৮জিবি স্টোরেজ ও ৪জিবি র‍্যাম ভ্যারিয়েন্টটি ১২ হাজার ৯৯ টাকায় কিনতে পারবেন।

টেকনো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনো স্পার্ক গো ওয়ান ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে ৪ বছরের দীর্ঘস্থায়ী স্মুথ স্মার্টফোন অভিজ্ঞতা সহ টেকসই পারফরম্যান্স। এই ফোনে রয়েছে অক্টা-কোর টি৬১৫ প্রসেসর এবং ৪.৫জি লাইটিনিং মোবাইল নেটওয়ার্ক। ফোনের ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১৫ ওয়াট চার্জিং সাপোর্টের মাধ্যমে আপনি পাবেন স্ট্যান্ডার্ড চার্জিং পদ্ধতির তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত বর্ধিত চার্জিং স্পিড। ফলে সারাদিন নিশ্চিন্তভাবে ব্যবহার করা যাবে ফোনটি। 

কনফিগারেশন অনুযায়ী, প্রাণবন্ত ছবি ক্যাপচার করার জন্য এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। প্রাইমারী এবং ফ্রন্ট উভয় ক্যামেরাতেই ডুয়াল ফ্ল্যাশ রয়েছে। এছাড়া, টেকনো স্পার্ক গো ওয়ানে আরও আছে আইআর রিমোট কন্ট্রোল যা টিভি, এসি সহ স্মার্ট  ডিভাইস নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা যাবে পাশাপাশি রয়েছে এবং ডাইনামিক পোর্টের মতো ফিচার।